শ্রেয়া–সুনিধির যে গানে মজেছেন শ্রোতারা

দ্বৈত গানে এবারই প্রথম নয়; এর আগে একাধিক সিনেমায় গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। মাঝে কয়েক বছর বিরতির পর আবারও কোনো গানে এক হলেন তাঁরা।

১৪ অক্টোবর ইউটিউবে ‘ছ্যায়লা’ শিরোনামে গান প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। গায়কির পাশাপাশি গানের ভিডিও চিত্রে দুজনের পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে।

গীতিকবি শ্রদ্ধা পণ্ডিতের লেখা গানটির সুর বেঁধেছেন সংগীত পরিচালক জুটি সেলিম-সুলেমান। ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও গানটি সাড়া ফেলেছে। বাংলাদেশ থেকে ইউটিউবে মিউজিক বিভাগে ট্রেন্ডিংয়ের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ‘ছ্যায়লা’।

প্রকাশের ৯ দিনের ব্যবধানে ইউটিউবে গানটির ভিডিও ৩৭ লাখের বেশিবার দেখা হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। শ্রেয়া ঘোষাল এফসি নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এটি শুধু একটি কোলাবোরেশনের চেয়েও বেশি কিছু, স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। আমরা বহুদিন ধরে এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।’

এর আগে ২০০৬ সালে ‘ডর’ ও ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ সিনেমায় একসঙ্গে গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প