সাঁতার কেটে সেউটায় ঢোকার চেষ্টা ৩০০ অভিবাসীর

অনিয়মিত ৩০০ অভিবাসী ২৪ ঘণ্টায় মরক্কো থেকে সাঁতার কেটে স্প্যানিশ ছিটমহলে সেউটায় ঢোকার চেষ্টা করেছেন। নতুন অভিবাসীদের আগমনের ফলে ছিটমহলটির অভ্যর্থনা কাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতার কেটে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে বেশ কিছু অভিবাসী সফল হয়েছেন। এটি বিগত কয়েক বছরের মধ্যে সেউটায় আসা সবেচেয়ে বড় অভিবাসন স্রোতগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউরোপা প্রেস জানিয়েছে, ছিটমহলের পূর্ব দিকে বিপুল সংখ্যক লোক ভিড় করলে স্প্যানিশ সিভিল গার্ড উদ্ধার পরিষেবার সহায়তা নিতে বাধ্য হয়েছিল।

স্থানীয় দৈনিক দায়রিও জানিয়েছে, রোববার রাত ১১টার দিকে একদল অভিবাসী সেউটায় প্রবেশের চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর ছয় ঘণ্টারও বেশি সময় ধরে সিভিল গার্ড এবং জরুরি পরিষেবাগুলো একদল অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধারে সক্ষম হয়েছিল।

উদ্ধার হওয়া অভিবাসীদের সেউটার সমুদ্র সৈকতে আনার পর দাতব্য সংস্থা রেড ক্রসের আওতায় হস্তান্তর করা হয়েছে। রেড ক্রস জানিয়েছে, অভিবাসীদের বেশিরভাগই হাইপোথার্মিয়ার ভুগছিলেন।

স্প্যানিশ উদ্ধারকারীরা তাদের এক্স -হ্যান্ডেলে দাবি করেছে, মোট কয়জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে সেটি তারা এখনও নিশ্চিত নয়। তবে সমুদ্র থেকে অন্তত ২৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অর্ধেক অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী।

অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সবাই আলজেরিয়া এবং সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর নাগরিক। তাদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছেন।

অভিবাসীদের মধ্যে যারা মরক্কোর প্রাপ্তবয়স্ক নাগরিক তাদের সবাইকে স্পেন এবং মরক্কোর মধ্যে একটি অভিবাসন চুক্তির অধীনে ফেরত পাঠানো হয়েছে। আবার অনেক অভিবাসী সমুদ্র নামলেও সফল না হয়ে পুনরায় মরক্কো উপকূলে ফিরে গেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এই রুটে অভিবাসীদের পারপারের চেষ্টা বেড়েছে। বিশেষ করে ৩০ জুলাই অন্তত ৬০ জন লোক সাঁতার কেটে সেউটায় যাওয়ার চেষ্টা করেছিলেন। যাদের মধ্যে মাত্র আট জন ছিটমহলের একটি সৈকতে অবতরণ করেছিলেন।

চলতি বছর সেউটাতে সাঁতরে আসা মোট অভিবাসীদের সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। কারণ সেউটাতে আসা সবাইকে একই রেজিস্টারে নিবন্ধন করা হয়। সেক্ষেত্রে কারা স্পেনের অন্য শহর থেকে এসেছেন এবং কারা মরক্কো উপকূল থেকে এসেছেন সেটি আলাদা করা জটিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, ২০২৪ সালে এক হাজার ৩৯১ জন স্থলপথে সেউটাতে প্রবেশ করেছিল। যা গত বছরের একই সময়ে ছিল ৫৭১ জন।

  • Related Posts

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জ্যাকসন হাইটসের সানাই রেস্তোরাঁয় নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার…

    Continue reading
    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০-আর২। ক্লাবের উদ্যোগে এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় জ্যাকসন হাইটসে…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি