মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ জন বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক অভিযানে সেন্ট্রাল মেলাকার একটি আশ্রয়কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বুুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে মেলাকা জিআইএম-এর পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেন, নথিপত্র বা বৈধ পাস না থাকায় ৩৬ বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/এর ধারা ৬(১)(সি) এর অপরাধে আটক করা হয়েছে, যারা ২৫ থেকে ৪৭ বছর বয়সী।

তিনি বলেন, অভিযানের সময় দেখা যায় আশ্রয়কেন্দ্রটি সংকীর্ণ এবং নোংরা। নিয়োগকর্তা সেখানে মৌলিক সুবিধা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

অনির্বাণ ফৌজি বলেন, তদন্তে সহায়তার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছেও দুটি সাক্ষী সমন জারি করা হয়েছে। তারা ৩০ থেকে ৪০ বছর বয়সী স্থানীয় পুরুষ।

তিনি আরও জানান, মেলাকার আশপাশের নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে ৩ ইন্দোনেশিয়ান পুরুষ ও নারী, মিয়ানমারের ৬, ৬ বাংলাদেশি, ৪ পাকিস্তানি এবং নেপালের ২ নাগরিককে আটক করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য আটক অভিবাসীদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আটক এক বাংলাদেশি জানান, তারা ১৫ দিন ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। তাদের নিয়োগকর্তা কোনো কাজ দেননি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি