আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ‘গুলিবিদ্ধ’ ৩ নারী

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে হয়েছে। এতে অন্তত তিন জন নারীশ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার বেলা ১১টার দিকে নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, সংঘর্ষে গুলির কোনো ঘটনাই ঘটেনি। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চারজন আহত নারীশ্রমিক ভর্তি আছেন। তারা হলেন—হালিমা খাতুন, ববিতা আক্তার, মোর্শেদা খাতুন ও চম্পা খাতুন।

হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এইচ এম আসাফ উদ্দৌলা রিজভী কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘মোট চারজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘আহতদের মধ্যে চম্পা খাতুন ছাড়া বাকি সবাইকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে হালিমা খাতুন সুসুকা গার্মেন্টসের শ্রমিক। বাকিরা জেনারেশন নেক্সট ফ্যাশনের।’

পুলিশ বলছে, বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েকদিন ধরে নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করছিলেন। আজ সকালে এই কারখানার শ্রমিকরা নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জড়ো হয়ে অন্যান্য কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘কোনো গুলির ঘটনা ঘটেনি। শ্রমিকরা যখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তখন সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, যেটা হতে পারে—সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে সেটা যেখানে পড়ে, সেখানে ইটের কণা বা টুকরো থাকলে তা ছিটকে গিয়ে স্প্লিন্টারের মতো আঘাত করতে পারে। হয়তো তেমন কোনো টুকরো কারও হাতে বা কোথাও লেগেছে, যেটাকে গুলি বলা হচ্ছে।

এ বিষয়ে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের একাধিক শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান, গত দুইদিন বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় অবরোধ করা হয়েছিল। গতকাল বিকালে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর আজ সকালে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন। 

এ সময় আশেপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। বাংলাবাজার এলাকায় পৌঁছালে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি করার পাশাপাশি রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প