মেক্সিকোয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাদকচক্রের ১৯ সদস্য নিহত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় মাদকচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষে ১৯ জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২১ অক্টোবর) কুলিয়াকান শহরে মেক্সিকান সেনাবাহিনীর ওপর মাদকচক্রের সদস্যরা হামলা চালালে পাল্টা গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩০ জনেরও বেশি অস্ত্রধারী সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করলে সেনারা পাল্টা আক্রমণ চালান। এতে মাদকচক্রের সদস্যরা নিহত হন। নিহতরা সিনালোয়া মাদকচক্রের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদা গার্সিয়ার গ্রুপের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষ চলাকালে স্থানীয় মাদকচক্র নেতা এডউইন আন্তোনিও ‘এন’ কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় ঘটনাস্থল থেকে সাতটি যানবাহন এবং ৩০টিরও বেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, সামরিক কায়দার বুলেটপ্রুফ ভেস্ট এবং হেলমেট জব্দ করা হয়।

গত জুলাই মাসে মেক্সিকোর অন্যতম প্রধান মাদকচক্রের সহ-প্রতিষ্ঠাতা জাম্বাদা এবং সহ-প্রতিষ্ঠাতা জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের ছেলে জোয়াকিন গুজমান লোপেজকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর থেকেই চক্রের মধ্যে সহিংসতা বেড়ে গেছে।

জাম্বাদার বিরুদ্ধে বর্তমানে একটি মার্কিন আদালতে মাদকপাচার, হত্যাসহ বিভিন্ন অভিযোগে বিচার চলছে। এর আগে, গত সেপ্টেম্বরে তিনি নিউইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। অন্যদিকে, গুজমান লোপেজ জুলাই মাসে শিকাগোর একটি আদালতে মাদকপাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন।

সেপ্টেম্বরের শুরু থেকে সিনালোয়ায় সহিংসতা বৃদ্ধির পর প্রায় ২০০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। মাদকচক্রের সঙ্গে যুক্ত সংঘর্ষ এবং সহিংসতায় মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ মানুষ হত্যার শিকার হয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত