৩২ ঘণ্টা পর জলকামানের মুখে সড়ক ছাড়ল শ্রমিকরা

বন্ধ কারখানা খুলে দেওয়া ও তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ৩২ ঘণ্টা অবরোধের পর জল কামানের মুখে সড়ক ছেড়েছে শ্রমিকরা। তারপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা। সারাদিনই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের জলকামান নিয়ে এসে পানি ছুড়তে শুরু করলে মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা।

বন্ধ কারখানা খুলে দেওয়া ও তিন মাসের বকেয়া বেতনের দাবির বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

শ্রমিকরা জানায়, তারা তিন মাস টানা কাজ করেছেন। কিন্তু কোম্পানি তাদের বেতন দেয়নি। এ ছাড়া কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা কথা অনুসারে কাজ করেনি।

তারা আরও জানান, কারখানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ। তারা অন্তত ৫ মাসের বেতন পাবেন। যে কারণে তারা বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন।

এ আন্দোলনের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হয়। কিন্তু তাদের কাউকেই পাওয়া যায়নি।

এদিকে, শ্রমিকদের অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়।

তাৎক্ষণিকভাবে এ অঞ্চলের পুলিশ সদস্যদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প