নিউ ইয়র্কে দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ার শুরু

বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ বিনির্মাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ২০ অক্টোবর নিউ ইয়র্কে দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন হয়েছে।

গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী যৌথভাবে ফিতা কেটে এদিন নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুই দিনব্যাপী বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ উদ্বোধন করেন।

বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের ২০২৪ এর প্রধান সমন্বয়ক বিশ্বজিত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ লিগাল চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করে অভিবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ রেমিট্যান্সের প্রেরণে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা লিগাল রেমিট্যান্স প্রদানে বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে থাকছে।

বৈধ রেমিট্যান্স প্রদানে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করে। বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী পরিবর্তিত বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে বৈধ রেমিট্যান্স পাঠানোর কোনো বিকল্প নেই উল্লেখ করেন।

বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ উদযাপন উপলক্ষে জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারকে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকা দিয়ে অনুষ্ঠানের স্থা্নটি সাজানো হয়। আনন্দমুখর এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারীরা লাল-সবুজের শাড়ী পরে মিনি বাংলাদেশের রূপ ধারণ করে।

ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই রেমিট্যান্স ফেয়ারে ঢাকা ব্যাংক ছাড়াও ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া মানি এক্সচেঞ্জসহ বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান অংশ নেয়।

এ উপলক্ষে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এবং ঢাকা ব্যাংক এর চেয়ারম্যান আব্দুল হাই সকরকার, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মামুন শুভেচ্ছা বাণীর মাধ্যমে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প