নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের নিগার সুলতানা

১২ বছর পর এবারই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবু সংযুক্ত আরব আমিরাতে কাল শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থই বলতে হবে বাংলাদেশকে। নিগার সুলতানার দল অনুমিতভাবে স্কটল্যান্ডকে হারালেও অন্য তিন ম্যাচে যে হেরেছে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না গড়েই। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটির হয়ে বলার মতো পারফরম্যান্স ছিল শুধু অধিনায়ক নিগার সুলতানার।

সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন নিগার। বিশ্বকাপ শেষে আজ ঘোষিত আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটার হিসেবেই জায়গা পেলেন নিগার।

বিশ্বকাপে চার ম্যাচে ১০৪ রান করা নিগার উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগারের চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটকিপারের।

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন দক্ষিণ আফ্রিকার, অধিনায়কও দলটির লরা ভলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন সেরা একাদশে ও একজন আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। মোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

২০২৪ নারী বিশ্বকাপ-টিম অব দ্য টুর্নামেন্ট:

লরা ভলভার্ট, দক্ষিণ আফ্রিকা (অধিনায়ক)
তাজমিন ব্রিটস, দক্ষিণ আফ্রিকা
ড্যানি ওয়াইট-হজ, ইংল্যান্ড
অ্যামেলিয়া কার, নিউজিল্যান্ড
হারমানপ্রীত কৌর, ভারত
ডিয়ান্ড্রা ডটিন, ওয়েস্ট ইন্ডিজ
নিগার সুলতানা, বাংলাদেশ (উইকেটকিপার)
অ্যাফি ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিজ
রোজমেরি মেয়ার, নিউজিল্যান্ড
মেগান শুট, অস্ট্রেলিয়া
ননকুলুলেকো এমলাবা, দক্ষিণ আফ্রিকা
দ্বাদশ খেলোয়াড়
ইডেন কারসন, নিউজিল্যান্ড

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প