আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাসায় ফিরলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্মকর্তারা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে পড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাসায় ফিরেছেন। রোববার রাত ১০টার দিকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে কর্মকর্তারা বোর্ড থেকে বেরিয়ে নিজেদের বাসায় ফেরেন।

শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এর আগে জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের বলা হয়েছে, জেলা প্রশাসকের কাছে তাঁদের যৌক্তিক দাবিগুলো সোমবার লিখিত আকারে দেওয়ার জন্য।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবু তাহের বলেন, রাত ১০টার দিকে তাঁরা অফিস ত্যাগ করেছেন। এ সময় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা ছিলেন। তবে দিনভর শিক্ষার্থীরা আন্দোলন করলেও তাঁরা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। তাঁরা অফিস ত্যাগ করার পরপরই শিক্ষার্থীরাও বাসাবাড়িতে চলে গেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে আজ দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে।

বেলা তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এরপর তাঁদের চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ রোববারের মধ্যেই সিদ্ধান্ত চেয়ে বিকেল পাঁচটা থেকে আবার বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১০-১২ জন কর্মকর্তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প