চেলসিকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল

উলভসের সঙ্গে রোমাঞ্চকর জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের ক্ষণিকের সুখ কেড়ে নিল লিভারপুল।চেলসিকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে তারা।

সবমিলিয়ে নতুন কোচ আর্নে স্লটের অধীনে ১১ ম্যাচে অলরেডদের এটি দশম জয়। অ্যানফিল্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটে মোহামেদ সালাহর লং বল তাড়া করে এগোচ্ছিলেন দিয়োগো জতা। কিন্তু তাকে মাটিতে ফেলে দেন শেষ ডিফেন্ডার হিসেবে থাকা তোসিন আদাবিয়োয়ো। যদিও সেই ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। তবে একই কাণ্ডে বোর্নমাউথের বিপক্ষে লাল কার্ড দেখেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালাইবা।

জোতা অবশ্য এরপর বেশিক্ষণ খেলতে পারেননি। ইনজুরির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের ৩০ মিনিটেই। এর আগের মিনিটেই লিভারপুলকে পেনাল্টি থেকে এগিয়ে দেন সালাহ। বক্সের ভেতর কার্তিস জোনসকে ফাউল করে বসেন লেভি কোলউইল।

প্রথমার্ধে স্বাগতিকরা আরও একটি পেনাল্টি পেলেও ভিএআরে বাতিল হয় তা। বিরতির পর ৪৮ মিনিটে নিকলাস জ্যাকসনের গোলে সমতায় ফেরে চেলসি। কিন্তু সেখানে থিতু হওয়ার আগেই আবারও এগিয়ে যায় লিভারপুল। ৫১ মিনিটে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন জোনস।

এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। পেপ গার্দিওলার দল  উলভসের বিপক্ষে সপ্তম মিনিটেই গোল হজম করে। কিন্তু ৩৩ মিনিটে ইয়োস্কো ভার্দিওল ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জন স্টোনসের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এদিকে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে চেলসি।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প