অভিনয় ছেড়ে দিচ্ছেন অহনা!

অনেক সময় কোনো কিছুতে বেশি ভালো হলেও বিপাকে পড়তে হয়। তেমনটাই হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে। সম্প্রতি তার নাটক ‘প্রবাসীর স্ত্রী’-এর পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও নাটকটি একবার আপলোড দেয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তীতে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে। এরপর অভিনেত্রী নাটক থেকে বিদায় নেয়ার কথা নিজ মুখে বলেন।

শনিবার (১৯ অক্টোবর) রাতে মগবাজারের একটি রেস্তোরাঁয় গেট-টুগেদারের আয়োজন করা হয়। সেখানেই অভিনয় জীবন নিয়ে সংবাদ মাধ্যমে খোলাখুলি কথা বলেন অহনা।

সম্প্রতি এ অভিনেত্রী ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় জানান যে তিনি আর অভিনয় করতে চান না। অন্যদিকে মনোযোগ দিবেন।

অভিনেত্রী বলেন, ‘এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমার মনে হয় অনেকটা বছর তো দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীরা আসছে তাদেরকেও দেখা উচিত।’

‘এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই। তবে কবে নাগাদ কবে অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। তবে এতটুকু বললেন হয়তো শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি।’

প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।

‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মমচিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প