আমিরাতে ভিসা জটিলতায় ভোগান্তিতে বাংলাদেশিরা

গেল দুই মাসের বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে বন্ধ রয়েছে বাংলাদেশিদের ভিজিট ভিসা। তালিকায় রয়েছে ফ্যামিলি, আউট সাইড রেসিডেন্স এবং স্টুডেন্ট ভিসাও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ভিসা প্রার্থী।

গত ১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে চলছে সাধারণ ক্ষমার কার্যক্রম। এর আওতায় দেশটিতে অবৈধ হয়ে পড়া অসংখ্য প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ নিচ্ছে। তবে আমিরাতে বাংলাদেশিদের জন্য বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা বন্ধ থাকায় হাজার হাজার ভিসা প্রত্যাশী বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্টরা জানান, আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি ফ্যামিলি, আউট সাইড রেসিডেন্স, স্টুডেন্ট এবং কেন্সেল ভিসার কার্যক্রমও বন্ধ রয়েছে।

সন্তানদের ভিজিট ও ফ্যামিলি ভিসায় আমিরাতে নিয়ে এসে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করার উদ্যোগ নিয়েছিলেন যে বাংলাদেশিরা, ভিসা না পাওয়ায় তারাও পড়েছেন বিপাকে। ভিজিট ভিসা না থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশটি।

এখানেই শেষ নয় বন্ধ রয়েছে বিভিন্ন বাংলাদেশি ইভেন্টও। এক কোম্পানির ভিসা বাতিল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে না পেরে শেষ পর্যন্ত দেশে ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে।

প্রবাসীরা জানান, দেশটিতে অপরাধ প্রবণতা বাড়ার কারণে ২০১১ সাল থেকে বার বার ভিসা জটিলতায় পড়েছেন বাংলাদেশিরা। যেখানে ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের নাগরিকরা অত্যন্ত সহজভাবে আমিরাতের ভিসা পান, সেখানে বাংলাদেশিদের ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হয়।

প্রবাসীদের নানা অপরাধ প্রবণতা এবং এক শ্রেণির ভিসা দালালদের কারণে এ অবস্থা সৃষ্টি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এর সঙ্গে কূটনৈতিক ব্যর্থতা রয়েছে বলেও মনে করেন অনেকে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প