জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার কারণে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি তারা। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যায় না। তবে সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ৩ ও ৪ নম্বর পর্যন্ত অংশে আনুমানিক ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জানান, খবর পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা বাধা দেয়। পরে বিএসএফ কাজ বন্ধ করে থেকে চলে যায়।

এ বিষয়ে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। তারা (বিএসএফ) কাজ বন্ধ করেছে। এ ধরনের কাজ আর করবে না বলেও আশ্বস্ত করেছেন তারা।

  • Related Posts

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের মূল তেল পাইপলাইনে হামলার পেছনে সম্ভবত ইরানই রয়েছে। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, আর প্রাথমিক…

    Continue reading
    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল…

    Continue reading

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু