মালয়েশিয়ায় বিদেশিদের অবৈধভাবে বিমানবন্দর পার করার অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ৩

মালয়েশিয়ায় বিদেশিদের অবৈধভাবে বিমানবন্দরের ইমিগ্রেশন পার করার অভিযোগে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্য দুইজন আইন ইমিগ্রেশন কর্মকর্তা। তাদের একজন পুরুষ ও আরেকজন নারী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে পেনাং রাজ্যের একটি হোটেল থেকে প্রথমে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। একদিন পর শুক্রবার (১৮ অক্টোবর) গ্রেফতার করা হয় আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তাকে। 

পেনাংয়ের দুর্নীতি দমন কমিশনে সাক্ষ্য দিতে হাজির হলে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পেনাং দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক মোহাম্মদ ফুয়াদ বি বাসরাহ। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেননি।

পেনাং দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, আসামিরা পেনাং আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বিশেষ কাউন্টার’ দিয়ে বিদেশিদের প্রবেশের ব্যবস্থা করতেন বলে অভিযোগে পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তার সাথে এজেন্ট হিসেবে কাজ করতে ওই বাংলাদেশি।

সংস্থাটি আরও জানিয়েছে, ওই বাংলাদেশি দুই ইমিগ্রেশন অফিসারের সাথে যোগাযোগ করে মালয়েশিয়া ভ্রমণকারী বিদেশিদের জন্য ইমিগ্রেশন অফিসারদের সবুজ সংকেত পাওয়ার পর প্রবেশের তারিখ ও নির্দিষ্ট একটি কাউন্টারের নম্বর দেয়া হতো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

গ্রেফতার বাংলাদেশিকে শুক্রবার আদালতে তোলা হয় এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তাকে শনিবার (১৯ অক্টোবর) আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে। 

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে এমএসিসি অ্যাক্ট ২০০৯ এর ১৬(এ)(এ) ধারায় তদন্ত চলছে এবং বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে একই আইনের ১৬(বি)(বি) ধারায় তদন্ত চলছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী