জার্মানিতে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন

জার্মানিতে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ফ্রাঙ্কফুর্টে জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যদিয়ে চলছে বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব।

জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি স্বজন কুমার চক্রবর্তী জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান-বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এ বছরও দুর্গোৎসবের আয়োজন করেছে। প্রতিদিন অসংখ্য প্রবাসী পূজামণ্ডপ পরিদর্শন করতে আসেন বলে তিনি জানিয়েছেন।

মিউনিখে মাতৃমন্দির কালচারাল সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দুর্গোৎসবের। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যদিয়ে পূজা করছেন এখানে। মিউনিখ এবং আশপাশে বসবাসকারী শতশত প্রবাসী বাংলাদেশি প্রতিদিন এখানে পূজা দেখতে আসেন।

সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, জগতের খারাপ সবকিছু দূর হয়ে বিশ্বে শান্তি নেমে আসুক এবং প্রশান্তিতে থাকুক সবাই- এমনটাই প্রার্থনা এবারের পূজায়।

ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ছাড়াও বার্লিন, বনসহ বিভিন্ন শহরে দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ী পূজামণ্ডপ তৈরি করে তাদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এসব পূজামণ্ডপে প্রতিদিন প্রবাসী বাংলাদেশিরা জড়ো হচ্ছেন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প