ভিসা বাতিল, চটেছেন ‘মুন্না ভাই’

বলিউডের ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্তের ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য সরকার। এতে দেশটির ওপর ভীষণ চটেছেন এই বলিউড অভিনেতা। এ ঘটনার পর তিনি আর ‘সন অব সর্দার-২’ সিনেমার শুটিং করতে স্কটল্যান্ড যেতে পারছেন না। ধারণা করা হচ্ছে ছবিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি।

স্কটল্যান্ডে ‘সন অব সর্দার-২’ সিনেমার শুটিংয়ে যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত দেশ হওয়ায় স্কটল্যান্ডে যাওয়ার জন্য ভিসা নেওয়াই ছিল তার। কিন্তু হঠাৎ করে তার ভিসা বাতিল করা হয়েছে। জানা গেছে, ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য সরকার।

ভিসা বাতিল হওয়ায় ভীষণ ক্ষুব্ধ সঞ্জয় এবার মুখ খুলেছেন। তিনি বলেছেন ‘যুক্তরাজ্য সরকার কাজটি ঠিক করেনি। ভিসার জন্য আমি সব নিয়ম মেনে সব রকম কাগজপত্র জমা দিয়েছিলাম। সবকিছু ঠিক ছিল। তারপর এক মাস পর আমার ভিসা বাতিল করে দিল! তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন?’

যুক্তরাজ্যের ভিসা নিয়ে এই ঘটনায় মুষড়ে পড়েছেন সঞ্জয়। কারণ তার হাতে এখন বেশকিছু সিনেমা রয়েছে, যেসবের বেশিরভাগের শুটিং যুক্তরাজ্যে। এমনকি অজয় দেবগন অভিনীত ‘সন অব সর্দার-২’ সিনেমা থেকে বাদ পড়ছেন তিনি। সঞ্জয়ের পরিবর্তে খলনায়ক হিসেবে ছবিতে নেওয়া হচ্ছে রবি কিষণকে।

  • Related Posts

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। দুই ছেলে হ্রিহান রোশন ও হৃদান রোশনকে নিয়ে গর্ব, ভালোবাসা আর জীবনের নানা শিক্ষা তুলে ধরেছেন তিনি।…

    Continue reading
    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় চমক দেখাচ্ছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ, যিনি র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে উঠেছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বালেন শাহের দল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড়…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি