বিদায়ী টি-টোয়েন্টিতে গার্ড অব অনার পাবেন মাহমুদউল্লাহ?

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্রিকেটে বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেয়েছিলেন তিনি, টি-টোয়েন্টিতে বিদায়ের দিনেও তেমন কিছু হতে যাচ্ছে কি?

শুক্রবার (১১ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা ফিল্ডিং কোচ নিক পোথাসকে প্রশ্নটি করা হয়েছিল। তবে এ বিষয়ে বেশিকিছু জানাতে পারেননি এই কোচ। তিনি বলেন, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এসে এই ফরম্যাটকে বিদায় বলার ঘোষণা দেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ধীরগতির ব্যাটিংয়ের কারণে সমালোচিত হয়েছিলেন মাহমুদউল্লাহ। অনেকেই তখন কুড়ি ওভারের ফরম্যাটে তার শেষ দেখে ফেলেছিলেন। তবে ভারত সিরিজে তাকে দলে রেখে চমক দেন নির্বাচকরা। যদিও শেষ পর্যন্ত এই ফরম্যাটে আর ‘ফর্মে’ ফেরা হয়নি তার। তাই বিষাদের রঙ গায়ে মেখেই কাল টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলতে চলেছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প