বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন আজ তার জন্মদিন

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন জীবনের আরও একটি নতুন বছরে পা রাখলেন। আজ (১১ অক্টোবর) তার জন্মদিন। পৃথিবীর নানান প্রান্তের অনুরাগীদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিগ বি। সেই সঙ্গে তার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করেছেন কেউ কেউ। শুধু তাই নয়, এমন আনন্দের দিনে বিশেষ উপহারও পেয়েছেন শক্তিমান এ অভিনেতা।

হয়তো সবাই ভাবছেন, এ বিশেষ উপহার মেয়ে শ্বেতা কিংবা ছেলে অভিষেক বচ্চনের কাছ থেকে পেয়েছেন। না, তারা কেউ নন। অমিতাভ এ উপহার পেয়েছেন বিদেশি অনুরাগীদের কাছ থেকে।

শাহেন শাহের জন্মদিনে বিশেষ এ উপহার পাঠিয়েছেন পোল্যান্ডের রোকলো শহরের শিল্পীরা। পোল্যান্ডের সঙ্গে অমিতাভের সম্পর্কটা বেশ গভীর। দেশটির রোকলো শহরের একটি মোড়ের নাম এই বলিউড সুপারস্টারের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে রাখা হয়েছে। এ শহরের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ। জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। এতে যন্ত্রশিল্পীরা হরিবংশ রাই বচ্চনের লেখা ‘মধুশালা’র সুর ভায়োলিনে তোলা হয়েছে। এ সুর সারা শহরে ঘুরে বাজানো হয়েছে।

এমন আনন্দের সংবাদটি অমিতাভ তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জন্মদিনটা আরও একবার জানিয়ে দেয় যে সেই সময় যেভাবে সেলিব্রেশন হয়েছিল এখন তার থেকে সেলিব্রেশনের ধরন অনেকটাই আলাদা। আর আমার জন্য সবচেয়ে সম্মানের ও বিশেষ উপহার এসেছে পোল্যান্ডের সিটি অফ রোকলো থেকে।’

অমিতাভ বচ্চন এবার ৮২ বছরে পা দিয়েছেন। এই বয়সেও তিনি জনপ্রিয়তার শীর্ষে। অভিনয় করছেন চমক জাগানিয়া বিভিন্ন চরিত্রে। অংশ নিচ্ছেন নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে।

এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কল্কি’ সিনেমায় অমিতাভ বচ্চনকে দেখা গেছে। এতে তিনি অচেনা রূপে সবার সামনে ধরা দিয়েছেন। এই বয়সেও এ অভিনেতা পর্দায় এসে অনুরাগীদের মাঝে হইচই ফেলে দিয়েছেন। তিনি অশ্বত্থামা লুকে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এমন মেকআপ নিতে অনেক পরিশ্রম হয়েছে শাহেন শাহকে। জানা গেছে, এমন মেকআপ নিতে অমিতাভকে একটানা ১০ ঘণ্টার বেশি বসে থাকতে হয়েছে।

সম্প্রতি অমিতাভের অশ্বত্থামা লুকের এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘কল্কি’ সিনেমার মেকআপ আর্টিস্ট করণদীপ। এটি দেখে সবাই বিস্মিত হয়েছেন। অমিতাভ এই বয়সেও কাজ করে যাচ্ছেন এ নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা। এ কথা তার কানে আসার পর গণমাধ্যমের কাছে অমিতাভ বলেন, ‘আমারও স্বাধীনতা রয়েছে কাজ করে যাওয়ার। আমি আমার কাজ করে যাব।’

সিনেমায় অভিনয় ছাড়াও অমিতাভ বচ্চন ‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। শুধু চলচ্চিত্র দুনিয়াতে নয়, রিয়েলিটি শোতেও তিনি মহাতারকার জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী