রতন টাটার সম্ভাব্য উত্তরসূরি কে এই মায়া টাটা?

ভারতীয় ধনকুবের রতন টাটার মৃত্যুর পরই প্রশ্ন উঠেছে কে হচ্ছেন নিঃসন্তান টাটার উত্তরসূরি। শোনা গেছে, তার বেশ কয়েকজন ভাইঝি-ভাইপো লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটার নাম। তবে তাদের মধ্য মায়া টাটাই নাকি টাটা সাম্রাজ্যের সম্ভাব্য উত্তসূরী হতে চলেছেন বলে খবর উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

৩৪ বছর বয়সি মায়া রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার মেয়ে। তার ভাই-বোন লিয়া এবং নেভিলের পাশাপাশি মায়া টাটা গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সংস্থা টাটা মেডিকেল সেন্টার ট্রাস্টের বোর্ডে কাজ করেন।

মায়ার মায়ের বংশও ধনী ও প্রভাবশালী। তার মা আলু মিস্ত্রি টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোন এবং প্রয়াত ধনকুবের পালোনজি মিস্ত্রির মেয়ে। সাইরাসের স্ত্রী তার মামি রোহিকা মিস্ত্রি ভারতের অন্যতম ধনী নারী। তিনি প্রায় ২৬ হাজার কোটি রুপির মালিক।

ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও মায়া টাটা গ্রুপে তার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। তিনি যুক্তরাজ্যের বেইস বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে পড়াশোনা করেছেন।

টাটা ক্যাপিটালের অধীনে একটি নেতৃস্থানীয় প্রাইভেট ইক্যুইটি ফান্ড, টাটা অপরচুনিটিজ ফান্ড দিয়ে মায়া তার পেশাগত যাত্রা শুরু করেছিলেন। তিনি পরে টাটা ডিজিটালে চলে আসেন, যেখানে তিনি টাটা নিউ অ্যাপ চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, টাটা অপরচুনিটিজ ফান্ডে থাকাকালীন মায়া ব্যবস্থাপনায় ও বিনিয়োগকারীদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে, তিনি ২০১১ সালে রতন টাটার উদ্বোধন করা কলকাতায় একটি ক্যান্সার হাসপাতাল পরিচালনাকারী টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের অপারেশন তত্ত্বাবধানকারী ছয় বোর্ড সদস্যের একজন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প