করাচি বিমানবন্দরে হামলা, দুই চীনা নাগরিক নিহত

পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহজন আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দুই চীনা নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হামলাকারীর মরদেহ। তবে কর্মকর্তারা এখনও এ বিষয়টি নিশ্চিত করেননি।

পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে বিস্ফোরণের ঘটনা একটি ‌‘সন্ত্রাসী হামলা’। সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে তারা ওই হামলা চালিয়েছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানে উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের ওপর তারা হামলা চালিয়ে আসছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে, বিএলএ জানিয়েছে, তারা করাচি বিমানবন্দর থেকে আগত চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের গাড়ি বহরকে লক্ষ্য করে চালানো হয়েছে।

পরবর্তীতে আরও এক বিবৃতিতে ওই হামলাকে আত্মঘাতী হামলা বলে বর্ণনা করা হয়েছে। শাহ ফাহাদ নামে এক যোদ্ধা এই হামলা চালিয়েছেন বলে জানানো হয়। ওই যোদ্ধা বিএলএর মাজিদ ব্রিগেড নামে একটি আত্মঘাতী স্কোয়াডের অংশ ছিলেন।

বিএলএ-র বরাত দিয়ে রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার ওই হামলা চালানো হয়।

এই হামলাকে ‘জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি নিহত চীনা নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আমাদের চীনা বন্ধুদের রক্ষা করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ২০২২ সালের এপ্রিলে করাচির একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তিন চীনা শিক্ষার্থী এবং এক পাকিস্তানি চালক নিহত হয়। এছাড়া ২০১৮ সালের নভেম্বরে করাচিতে অবস্থিত চীনা দূতাবাসে বন্দুকধারীদের হামলার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী