ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে। একসঙ্গে এত মাওবাদীকে মারতে পারাটা নিরাপত্তা বাহিনীর জন্য বড় সাফল্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।

জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) গতকাল দান্তেওয়াড়া সীমান্তে মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাওবাদীদের নাগাল পায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধ অব্যাহত ছিল।

অভিযানে অনেকগুলো অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একে সিরিজের রাইফেলও রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিপুলসংখ্যক মাওবাদীর উপস্থিতির খবর পেয়ে ওরচা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলি গ্রামে গতকাল যৌথ অভিযানের জন্য আলাদা আলাদা দল পাঠানো হয়। এসব গ্রামে তারা যৌথ অভিযান শুরু করে।

আজ দুপুরের দিকে নেন্দুর ও থুলথুলি গ্রামের বনে বন্দুকযুদ্ধ শুরু হয়। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তার বাহিনীর সদ্যরা বাকি মাওবাদীদের অনুসরণ করছেন। তাঁরা বনের গভীরে সরে গেছেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত