সুন্দরভাবে সাকিবের বিদায় নিশ্চিত করতে নিরাপত্তা দেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

অবশেষে সাকিব আল হাসানকে ঘরের মাঠে সুন্দরভাবে বিদায় দিতে রাজি হয়েছে সরকার। তাকে নিরাপদে বিদায় দিতে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের খেলা দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।  

এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘একজন খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আইনি অভিযোগ থাকলে সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আমরা ইতোমধ্যে কথা বলেছি। তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এরকম একজন ক্রিকেটার যার দেশের ক্রিকেটের জন্য এত অর্জন তার বিদায়টা দেশেই সুন্দরভাবে হোক। যেহেতু তিনি দেশে বিদায় নিতে চাচ্ছেন।’   

ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে মাঠে নামার আগে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। শেষ ম্যাচটা আগেই খেলে ফেলেছেন। আর টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে দেশে ফেরা এবং নিরাপদে দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা পেলেই এমনটা করবেন বলে জানিয়েছিলেন তারকা এই ক্রিকেটার।  

সাকিবের এই ঘোষণার পর থেকেই তার নিরাপত্তা ইস্যু নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়। মূলত বিসিবিকে নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ করেন সাকিব। তবে কয়েকদিন আগে এই প্রসঙ্গে বিসিবি প্রধান ফারুক আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বল ঠেলে দেন সরকারের কোর্টে। 

বিসিবি প্রধান জানান, কোনো ক্রিকেটারকে নিরাপত্তা দেয়ার ক্ষমতা বিসিবির নেই। এটার করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। অবশেষে সরকারের পক্ষ থেকে এলো সেই গ্রিন সিগন্যাল। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের ২১ তারিখ শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট দিয়ে অবসর নেবেন সাকিব। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প