‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি একীভূত আয়ারল্যান্ড দেখতে ‘খুবই আগ্রহী’ এবং এটি ‘খুব দ্রুত’ ঘটে গেলেই ভালো হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দ্য গাডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কোনো ঝামেলা তৈরি করতে চাই না, তবে আমি আপনাদের বলছি, আমি আয়ারল্যান্ডকে একীভূত দেখতে খুবই আগ্রহী।’

আমার যেভাবে মনে হয়, এটি শেষ পর্যন্ত ঘটেই যাবে… এটি একটি দারুণ ব্যাপার হবে বলে যোগ করেন তিনি। যুক্তরাজ্যের অধীনস্থ উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয়টি টেনে ট্রাম্প বলেন, ‘স্বভাবতই এ বিষয়ে যুক্তরাজ্যের কিছু বলার থাকবে।

তবে ট্রাম্পের এই মন্তব্যকে বহু দশকের সতর্ক মার্কিন কূটনীতির পরিপন্থী এবং একটি ‘বোমা ফাটানো’ বক্তব্যের মতো দেখা হচ্ছে। যা উত্তর আয়ারল্যান্ডের ইউনিয়নপন্থী (যারা যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চায়) রাজনৈতিক দলগুলোকে ক্ষুব্ধ করেছে।

উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) ট্রাম্পের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ লন্ডন, ডাবলিন বা ওয়াশিংটনের মন্তব্যে নির্ধারিত হবে না, বরং তা বেলফাস্ট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ডের জনগণের গণতান্ত্রিক ইচ্ছার ওপরই নির্ভর করবে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ভারতের টিভি চ্যানেলগুলো বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে, যেন ২০২৩ সালের জি-২০ সম্মেলনের পর বিশ্বনেতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশটি আবারও নয়াদিল্লিতে বসেছে। এবারের ‘জোশ’ বা উত্তেজনাতেও যেন বাড়তি মাত্রা রয়েছে। উজ্জ্বল রঙের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প