চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

‎চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটছে। ওই নৌকায় ১২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ১০ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উদ্ধার করেছে। তাদের ভারতের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছেন। এখনো একজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায়। মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

‎চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চরবাগডাঙ্গা ইউনিয়নে বাখের আলী ঘাট থেকে একটি নৌকা নারায়ণপুরের জোহুরপুর-বেলপাড়ার উদ্দেশ্য ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে গেলে ১১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ১০ জনকে ভারতীয় বিএসএফ উদ্ধার করেছে।

উদ্ধারকৃতদের দেশে ফিরিয়ে আনতে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‎নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোমিন শরীফ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাখের আলী থেকে নৌকায় করে বেলপাড়া বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। মাঝনদীতে ঝোড়ো বাতাসের মধ্যে নৌকাটি ডুবে যায়। পরে ১০ জনকে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়। আর ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছে। বর্তমানে সে বাখের আলী বিজিবি ক্যাম্পে আছে।

‎অন্যদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ঘটনার শিকার তাদেরই এক আত্মীয়কে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে দেখতে পরিবারের সদস্যরা সকালে নৌকাযোগে এসেছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাখের আলী ঘাট থেকে নৌকায় করে জোহুরপুর-বেলপাড়া এলাকার বাড়ির উদ্দেশে রওনা হন। নৌকাটিতে ১২ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে বিএসএফ উদ্ধার করেছে, একজন বাখের বিজিবি ক্যাম্পে আছে। আর বয়স্ক একজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প