ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

দিলীপ ট্রফির ফাইনালে দুরন্ত ছন্দ ধরে রাখলেন ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষান। রবিবার ম্যাচের প্রথম দিনে লড়াকু সেঞ্চুরি এসেছিল ঈশানের ব্যাটে।

অপরাজিত ছিলেন দিনের শেষে। সোমবারও যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। দুরন্ত ডাবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান। ৩০১ বলে ২৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন ড্রেসিংরুমে।

আর এই ঝকঝকে ডাবল শতকের ইনিংসে গড়ে ফেললেন একাধিক রেকর্ড। 

দিলীপ ট্রফির ফাইনালে পঞ্চম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে দিলীপের ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছিলেন রমন লাম্বা (৩২০), অংশুমান গায়কোয়াড় (২১৬), চেতেশ্বর পুজারা (অপরাজিত ২৫৬) এবং যশস্বী জয়সওয়াল (২০৯)। সেই তালিকায় এবার উঠল ঈশানের নাম।

আরো একটি বড় রেকর্ড গড়লেন ভারতের তারকা ক্রিকেটার। দিলীপ ট্রফির ফাইনালে এই প্রথম ডাবল সেঞ্চুরি করলেন পূর্বাঞ্চলের কোনো ব্যাটার। এর আগে পূর্বাঞ্চলের হয়ে দিলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন দু’জন ক্রিকেটার। ১৯৮৬ সালে অরুণ লাল এবং ১৯৯৫ সালে সাবা করিম এই নজির গড়েছিলেন। ৩১ বছর পরে সেই তালিকায় নাম উঠল ঈশানের।

তার অধিনায়কোচিত ইনিংসে ভর করেই দলীপ ট্রফির ফাইনালে বড় রানের পথে এগোচ্ছে পূর্বাঞ্চল। রবিবার দিনের শেষে ঈশান অপরাজিত ছিলেন ১১১ রানে। সোমবারও সেই ছন্দ বজায় রাখেন। ইনিংসের ১২২তম ওভারে দেবদত্ত পাডিক্কলের বলে বাউন্ডারি মেরে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ২৭০ বলে পূর্ণ করেন ২০০ রান। সেখানেই থামেননি ঈশান। অবশেষে ৩০১ বলে ২৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ঈশান। তার এই ইনিংসে ছিল ২৭টি চার ও সাতটি ছক্কা। দুরন্ত ইনিংসের পরে মাঠে উপস্থিত সকলের হাততালির মধ্যে দিয়ে মাঠ ছাড়েন ঈশান।

ঈশানের এই ইনিংস শুধু রেকর্ডের জন্য গুরুত্বপূর্ণ নয়। লাল বলের ক্রিকেটে ফের নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। টেস্ট ক্রিকেটে জাতীয় দলে ফেরার পথে এই ইনিংস তার আত্মবিশ্বাস আরো বাড়াবে। ১৩ বছর আগে শেষবার দিলীপ ট্রফি জিতেছিল পূর্বাঞ্চল। এ বার সেই খরা কাটাতে পারে ঈশানের দল।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর