মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ৪০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হরমুজ পেরোনো এসব জাহাজে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল ছিল।

যুদ্ধ শুরুর পর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক এসকর্ট অভিযান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অভিযানের সময় হরমুজ প্রণালির আশপাশে ইরানের প্রায় ৬০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা।

মার্কিন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন পেতে ব্যবহৃত সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র। এ সময় কয়েকটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ হতো। তবে গত সোমবারও ১ কোটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনেও হরমুজ প্রণালির আশপাশে আরও হামলা হতে পারে। তার দাবি, ইরানি বাহিনী দ্রুত তাদের ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারছে। তাই তাদের ওপর নিয়মিত সামরিক চাপ বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

  • Related Posts

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’…

    Continue reading
    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

    ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

    ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

    রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রাম্প

    রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রাম্প

    মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

    মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

    ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

    ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

    ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

    ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

    ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

    ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

    মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

    মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের