সৌদি প্রো লিগের নতুন মৌসুমে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখল আল নাসর। আল ইত্তিফাকের পর গতকাল ঘরের মাঠে পিছিয়ে পড়ে আল তাওয়ুনের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আল নাসর।
দলের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াদের আল আউয়াল পার্কে গতকাল প্রতিপক্ষকে ২-১ গোলে হারায় আল নাসর। জয় পাওয়া গোলটি করেছেন রোনালদো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৫ মিনিটের সময় দারুণ এক ফ্লিকে গোলটি করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী।
সতীর্থ মোহাম্মদ সিমিকান গোলমুখে শট নিলে ৬ গজ দূরত্ব থেকে দারুণ বুদ্ধিমত্তায় ডান পায়ে ফ্লিক করে বলকে জালে জড়ান পর্তুগিজ তারকা। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে আল নাসর।
এর আগে ম্যাচের ১১ মিনিটে পিছিয়ে পড়ে আল নাসর। আল তাওয়ুনের হয়ে গোলটি করেন বাসেম মোহাম্মদ আলহুরাইজি।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল।
সবমিলিয়ে পেশাদার ফুটবলে ৯৭৮ গোল পেলেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে হাজার গোল করতে ৪১ বছর বয়সী কিংবদন্তি ২২ গোল দূরে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দ্বিতীয়। প্রথম গোলটি করেন আল রিয়াদের বিপক্ষে।









