জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

প্রতিদিনের মতো জিম সেরে বের হচ্ছিলেন হরিয়ানার জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। আচমকাই তাকে লক্ষ্য করে শুরু হয় গুলি। একের পর এক গুলিতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরপ্রদেশের শামলি জেলায় ঘটে এই হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্কিতকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জিম থেকে বের হওয়ার সময়ই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

৩৫ বছর বয়সী অঙ্কিত মূলত হরিয়ানার বাসিন্দা। কাজের সূত্রে বেশিরভাগ সময় রোহতক ও সোনিপতে থাকতেন তিনি। গান গাওয়ার পাশাপাশি ইউটিউবেও সক্রিয় ছিলেন এই শিল্পী।

‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’সহ বেশ কিছু গান গেয়ে পরিচিতি পান অঙ্কিত। বিশেষ করে এই গানটি তাকে শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

এদিকে হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল অঙ্কিতের। তবে তাঁর রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

অঙ্কিতের মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওতে তাকে গাড়িতে বসে ‘মার্ডার মার দে সড়ক কে উপর’ গানটি গাইতে দেখা যায়।

হঠাৎ এমন ঘটনায় অঙ্কিতের পরিবার, ভক্ত ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এখন তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সামনে আসার অপেক্ষা।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক