রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে ইউক্রেন নিজেদের বিপদ ডেকে এনেছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে পাল্টা হামলা চালানো হবে।

গতকাল শনিবার তার এ মন্তব্য প্রকাশিত হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘কিয়েভ আমাদের অর্থনীতির ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু এতে তারা নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে। এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

ইউক্রেনের অর্থনৈতিক স্থাপনায় হামলার কারণে দেশটির কৃষিপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। তবে এর ফলে বিশ্ববাজারে খাদ্যসংকট তৈরি হবে না বলে দাবি করেছেন পুতিন। তার ভাষ্য, ইউক্রেনের শস্য রপ্তানির ঘাটতি রাশিয়া পূরণ করতে পারবে।

পুতিন বলেন, ‘আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে।

তবে আমরা এসব সমস্যা সমাধান করব। ফলে বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি হবে না।’

তিনি বলেন, কিয়েভ আমাদের অর্থনীতির ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু এতে তারা নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে। এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

পুতিন আবারও বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত। তবে এ ক্ষেত্রে তার শর্ত, আলোচনায় যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতিকে ভিত্তি হিসেবে মেনে নিতে হবে। অর্থাৎ রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইউক্রেনীয় এলাকাগুলোকে মস্কোর ভূখণ্ড হিসেবে মেনে নিতে হবে।

  • Related Posts

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী…

    Continue reading
    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন