দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

অস্ট্রেলিয়া সফরের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ডারউইনে ৯ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর প্রত্যাশাও বেড়েছিল অনেক। কিন্তু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সম্পূর্ণ বিপরীত চিত্র। ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতার চরম মূল্য দিয়ে দুই দিনও পার করতে পারেনি বাংলাদেশ, টেস্ট হেরেছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে।

ম্যাচটি শেষ হয়েছে নির্ধারিত পাঁচ দিনের অনেক আগেই। দ্বিতীয় দিনের শেষ সেশনেরও আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ৯৫ রানে। প্রথম ইনিংসে ৬৪ রানের পর এবার ৯৫। দুই ইনিংসে একবারও তিন অঙ্কে পৌঁছাতে পারেনি বাংলাদেশের স্কোর। টেস্ট ইতিহাসে এই প্রথম এক ম্যাচের দুই ইনিংসেই একশ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ।

২০০০ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত ১৬১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এতগুলো ম্যাচে একবারও দুই দিনের মধ্যে টেস্ট হারেনি তারা। ম্যাকাইয়ের পরাজয়ই প্রথমবারের মতো সেই রেকর্ডে কালো দাগ যোগ করলো।

শুধু বাংলাদেশের জন্য নয়, অস্ট্রেলিয়ার মাটিতেও দুই দিনে টেস্ট শেষ হওয়া এখনও বিরল ঘটনা। ম্যাকাইয়ের আগে দেশটিতে সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে মাত্র দুটিতে এমন দ্রুত সমাপ্তি দেখা গিয়েছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দুই দিনে টেস্ট শেষ হওয়ার ঘটনা ঘটে ১৯৩১ সালে। মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচের পর একই ধরনের ঘটনা দেখতে ক্রিকেটবিশ্বকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ৯১ বছর। ২০২২ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দুই দিনেই শেষ করে অস্ট্রেলিয়া।

এরপর ২০২৫ সালের অ্যাশেজে পার্থ টেস্টেও একই দৃশ্য দেখা যায়। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচও দুই দিনের মধ্যেই শেষ হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ম্যাকাইয়ের বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট।

ডারউইনে ইতিহাস গড়ে যে সফর শুরু করেছিল বাংলাদেশ, ম্যাকাইয়ে এসে সেটিই শেষ হলো নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুত পরাজয়ের একটিতে। দুই ম্যাচের সিরিজে তাই এক জয় ও এক হারে সমতা নিয়েই দেশে ফিরতে হচ্ছে শান্তদের।

  • Related Posts

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী…

    Continue reading
    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন