যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

ইরান বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছে, তারা যেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের শুরু করা ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ না নেয়। যারা এতে অংশ নেবে, তাদের ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে।

গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

মোহসেন রেজাই বলেন, ‘আমরা সব দেশের কাছে আহ্বান জানাচ্ছি—যুক্তরাষ্ট্রের শুরু করা এই অর্থনৈতিক যুদ্ধে আপনারা যোগ দেবেন না। আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যে দেশই অংশ নেবে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে।

রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে ‘নিজেদের সরিয়ে নিতে’ অস্বীকৃতি জানায়, তবে ইরান তাদের স্বার্থে ‘আঘাত’ করবে।

তিনি বলেন, ‌‘এই যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক পাল্টা ব্যবস্থা বা কৌশল রয়েছে। আমরা এখনো আমেরিকার কোনো অর্থনৈতিক স্বার্থে আক্রমণ করিনি।’

রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এতদিন আমরা শুধু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি।

কিন্তু তারা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ইরানের আশপাশে এবং বিশ্বের যেখানেই আমেরিকার তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, আমরা সেগুলোতে হামলা করব।’

তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত হবে ‘ভূমিকম্পের মতো’।

  • Related Posts

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী…

    Continue reading
    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন