দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের ব্রিজসংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জনি হোসেন (৪০) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দামুড়হুদা উপজেলার চিতলা নতুনপাড়া গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। আহত জনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক এবং ফিরোজ একই হাসপাতালের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে শাহিন হোসেন নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দামুড়হুদা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।

অন্যদিকে জনি হোসেন ও ফিরোজ হোসেন অপর এক মোটরসাইকেলযোগে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। তারা উপজেলা সদরের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় শাহিন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তরুণ তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত জনি হোসেন ও ফিরোজ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শাহিন হোসেনের মৃত্যু হয়েছিল।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • Related Posts

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী…

    Continue reading
    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন