দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছিল ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’। দ্বিতীয় সপ্তাহেও সেই গতি ধরে রেখেছে সিনেমাটি।

মুক্তির আট দিন শেষে দেশ-বিদেশ মিলিয়ে ছবিটির মোট আয় এখন প্রায় ১৭০ কোটি রুপি।

গত ১৪ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি শুরু থেকেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছে। বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। এতে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি।

অন্যদিকে, ভারতের বাজারে সিনেমাটির মোট বা গ্রস আয় পৌঁছেছে ১৪১ কোটি ৮৭ লাখ রুপিতে। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করছে ‘আওয়ারাপান ২’।

অষ্টম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও ১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ফলে বিদেশের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৩০ লাখ রুপি।

সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘আওয়ারাপান ২’-এর মোট গ্রস কালেকশন এখন ১৬৯ কোটি ১৭ লাখ রুপি। অর্থাৎ, ১৭০ কোটি রুপির মাইলফলক থেকে আর মাত্র কিছুটা দূরে ছবিটি।

বক্স অফিসে সিনেমাটির যাত্রাও ছিল বেশ শক্তিশালী। মুক্তির প্রথম দিনেই ২২ কোটি রুপি আয় করে খাতা খোলে ছবিটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে।

তৃতীয় দিনে সিনেমাটি সংগ্রহ করে আরও ২৬ কোটি রুপি।

তবে কর্মদিবস শুরু হওয়ার পর আয়ে কিছুটা ভাটা দেখা যায়। চতুর্থ দিনে সিনেমাটির আয় ছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। পঞ্চম দিনে ৯ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি সংগ্রহ করে ছবিটি। অষ্টম দিনে আরও ৫ কোটি ৫০ লাখ রুপি যোগ হওয়ায় প্রথম আট দিনে ভারতের বাজারে মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপিতে।

২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। বিশেষ ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন বিশেষ ভাট ও মুকেশ ভাট।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন পুরন গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার।

  • Related Posts

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী…

    Continue reading
    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন