বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহৎ আঞ্চলিক ও সামাজিক সংগঠন “বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ” বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকেআনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। সম্প্রতি ব্রুকলিনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনটির কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের উপস্থিতিতে এ ঘোষণা প্রদান করা হয়।

এ প্রসঙ্গে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-র সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু জানান, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কোন পরিষদকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করা যায় তা যাচাই বাছাই করে নির্ধারণ করার জন‍্য বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সভাপতি নাজমুল হাসান মানিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় । উক্ত কমিটিই বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

সেলিম-আলী পরিষদ এর পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মাদ আলী এজন্য বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জ‍্যামাইকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত

এদিকে আগামী ২৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটি নির্বাচন উপলক্ষ্যে গত ১৯ আগস্ট জামাইকায় ‘সেলিম-আলী পরিষদ’-এর সমর্থনে আয়োজিত এক প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সেলিম-আলীর নেতৃত্বে সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদের বিভিন্ন সাফল্য তুলে ধরে আসন্ন নির্বাচনেও সেলিম-আলী প‍্যানেলকে জয়ী করার আহ্বান জানান । সফল, সুসংগঠিত নির্বাচনী সভা আয়োজনে সমর্থক, ভোটারদের

​অকৃত্রিম ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের গভীরভাবে অভিভূত ও অনুপ্রাণিত করেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জামাইকাবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে । এই অভূতপূর্ব সমর্থন আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার সাহস জুগিয়েছে যার জন্য আয়োজক কমিটির প্রতিটি সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি সেলিম -আলী পরিষদ বিশেষভাবে ঋণী।

নির্বাচনী সভায় উপস্থিত বক্তারা আরো বলেন, সমাজের কল্যাণ ও বাংলাদেশ সোসাইটিকে একটি গতিশীল, স্বচ্ছ ও প্রবাসীবান্ধব সংগঠনে রূপান্তর করার যে অঙ্গীকার সেলিম-আলী পরিষদ গ্রহণ করেছে তাতে ভোটারদের সুদৃঢ় সমর্থন সেই লক্ষ্য অর্জনে পরিষদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

​বাংলাদেশ সোসাইটির উন্নয়ন ও কমিউনিটির সকল সম্প্রদায়ের ঐক্য রক্ষায় ভোটারদের ভালোবাসা আগামী দিনের পথচলায় সেলিম-আলী পরিষদের মূল প্রেরণা। আসুন, আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে সেলিম-আলী পরিষদকে জয়যুক্ত করে সবাই মিলে একটি শক্তিশালী বাংলাদেশ সোসাইটি গড়ে তুলি।

  • Related Posts

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী…

    Continue reading
    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দেড় দিনেই টেস্ট হার, বাংলাদেশের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন

    সালমান খানের জিমে ভয়াবহ আগুন