বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।

এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সদস্যরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীও নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং দেশ ও জনগণের কল্যাণে সর্বাত্মক নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাতে দেশের সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের বলেন, দেশের মানুষ আমাদের ওপর যে বিপুল আস্থা রেখেছে, যেকোনো মূল্যে তার প্রতিদান দিতে হবে। জনগণের বিশাল প্রত্যাশা পূরণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থায়ী কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার এবং দলের মধ্যে চমৎকার সমন্বয় বজায় রাখা জরুরি। রাষ্ট্র পরিচালনায় গতিশীলতা আনতে দলের শীর্ষ নেতাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগানোর ওপরও জোর দেন তিনি।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা দলের এবং সরকারের ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারা বদ্ধপরিকর।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    সংখ্যার সমীকরণে ফল কার্যত নির্ধারিত। তবু একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে।…

    Continue reading
    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে,…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!