আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি জয় দিয়ে শেষ করেছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফিতে সৌদি ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ২৯ মিনিটে তরুণ ফরোয়ার্ড হামজা আব্দেলকারিমের গোলে এগিয়ে যায় কাতালানরা। বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মিশরীয় এই স্ট্রাইকার।

গত জানুয়ারিতে আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন হামজা। কাতালানদের যুব দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে নিজের প্রতিভার জানান দেন ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। পরে চুক্তির শর্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় বার্সেলোনা।

সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও অবশ্য কোনো উচ্ছ্বাস দেখাননি হামজা। বরং দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়া বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর আক্রমণাত্মক হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পালটা আক্রমণ থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান মিশরীয় উইঙ্গার জিজো।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক একসঙ্গে পুরো একাদশ বদলে ফেলায় দলের গতি কিছুটা কমে যায়। ম্যাচের শেষ দিকে দলের নতুন তারকা অ্যান্থনি গর্ডন বক্সে ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় বার্সেলোনা। তবে দুর্বল শটে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি নিউক্যাসল ইউনাইটেড থেকে আসা এই ইংলিশ উইঙ্গার।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্লিকের দল।

  • Related Posts

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    সংখ্যার সমীকরণে ফল কার্যত নির্ধারিত। তবু একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!