সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-১-এর বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সিলেট নগরের কদমতলী এলাকা থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে রোহিঙ্গাদের কানাইঘাটে নিয়ে আসা হয়। দনা সীমান্ত দিয়ে তাঁদের ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ জন্য উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল।

পাচারকারী চক্রের দুই সদস্য হলেন কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ (২২) ও বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন (২২)। আর সিএনজিচালিত অটোরিকশার চালক দুজন হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রফিক (৬৫) ও নেত্রকোনার এলাছ উদ্দিন (৪৪)।

পুলিশের একই সূত্রের তথ্য অনুযায়ী, যাতায়াতে দেরি হওয়ায় নৌকার মাঝির সঙ্গে দালালদের ঘন ঘন ফোনালাপ স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি করে। পরে এলাকাবাসী কুওরেরমাটি মাদ্রাসার সামনে অটোরিকশা দুটি আটকে জিজ্ঞাসাবাদ করলে পাচারের তথ্য বেরিয়ে আসে। এরপর স্থানীয় জনতার সহায়তায় রোহিঙ্গাসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর পাচারকারী চক্রের অন্য সদস্যদের বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Related Posts

    রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

    রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে…

    Continue reading
    অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

    রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

    অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

    এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

    ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস, নিহত ২৩

    ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস, নিহত ২৩

    সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

    সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

    ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

    ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

    বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টের টিকিট শেষ

    বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টের টিকিট শেষ

    ‘রকস্টার’ থেকে ‘ডাক্তার কাকু’, নতুন রূপে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    ‘রকস্টার’ থেকে ‘ডাক্তার কাকু’, নতুন রূপে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন মিশরীয় অভিনেতা আমর মোহাম্মদ আলী

    দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন মিশরীয় অভিনেতা আমর মোহাম্মদ আলী