লেবাননে খোলা আকাশের নিচে হাজারো বাংলাদেশি, মিলছে না সহায়তা

যুদ্ধটা নিজের নয়, তবুও এর আঁচে পুড়ছেন লেবাননে থাকা প্রায় দেড় লাখ বাংলাদেশি। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। কিন্তু যাদের সংঘাতের বলি আজ প্রবাসী বাংলাদেশিরা, তাদের কাছ থেকেই মিলছে না কোনো সহায়তা।

গেল শুক্রবার লেবাননে আকাশপথে আগ্রাসন শুরু করে ইসরায়েল। সবচেয়ে তীব্র হামলা চলছে দক্ষিণাঞ্চলের দাহিতে। তাই সেখান থেকে বাংলাদেশিরা প্রাণ বাচাঁতে যাচ্ছেন বৈরুতের দিকে। সেখানে সরকারিভাবে নানা আশ্রয়কেন্দ্র খোলা হলেও তাতে প্রবেশাধিকার পাচ্ছেন না বাংলাদেশিরা।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, কোম্পানির কাছে গিয়ে বললাম আমাদের এই করুণ অবস্থা। তখন কোম্পানি বা মোদির বলল, আমরা নিজেদের জীবনের নিরাপত্তা দিতে পারছি না। আপনাদের নিরাপত্তা কীভাবে দিব?

তিনি আরও বলেন, আমাদের খাবার দরকার। কিন্তু আমরা কই খাবার পাব? আমরা খোলা আসমানের নিচে আছি। আমাদের জানের নিরাপত্তা কী? এখানে লেবানিজরা এসে অন্যদের খাবার দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেইনি। আমাদের এখন খাবার সংকট। আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই। আমরা এখন কোথায় যাব?

তবে আশ্রয়কেন্দ্রে প্রবেশাধিকার না পাওয়া বাংলাদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন সামর্থবানরা। ব্যক্তিগত উদ্যোগে চলছে উদ্ধারকাজ। আশ্রয়কেন্দ্রগুলোতে ঘুরে খাবার ও পানি সরবরাহ করছে বাংলাদেশ দূতাবাস। তবে সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।

আরেক বাংলাদেশি প্রবাসী জানান, হামলার খবরে তারা এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসেন। সঙ্গে কোনো টাকা-পয়সাও আনতে পারেননি। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। তারা সরকারের সহায়তা চান।

এদিকে লেবাননের সংঘাতে এ পর্যন্ত আহত হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। দূতাবাসের তত্ত্বাবধানে চলছে তাদের চিকিৎসা। আটকে পড়াদের ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ করছে দূতাবাস কর্তৃপক্ষ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী