আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে উল্টো।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণটি হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’

আজ শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সময় তিনি দাবি করেন, গণমাধ্যমে এখন কোনো চাপ নেই। সেলফ সেন্সরশিপে নিজেরাই সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
গণতন্ত্রকে টেকশই করতে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকারের ৫ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে, পাঁচ বছর যেতে দেব না, আগেই শেষ করে দেব। এই ভাষাগুলো গণতন্ত্রের ভাষা না। আপনি সংসদে আসেন, সংসদে কথাগুলো বলেন।

জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেসব কথা আছে সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’

  • Related Posts

    ঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে…

    Continue reading
    ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

    আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

    ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

    ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

    প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

    প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

    থাইল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৭

    থাইল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৭

    বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের

    বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

    নতুন বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার-ব্যাটার জস বাটলার

    নতুন বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার-ব্যাটার জস বাটলার

    ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া!

    ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া!