কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকুদ ভিসা পরিবর্তনের সুযোগ

চলতি বছরের নভেম্বর থেকে কুয়েতের সরকারি প্রজেক্ট বা আকুদ ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন প্রবাসী শ্রমিকরা। তবে মানতে হবে কিছু শর্ত।

স্থানীয় দৈনিক ‘কুয়েত টাইমস’ আরর টাইমসসহ একাধিক গণ্যমাধ্যম বিষয়টি নিয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফের একটি নতুন সিদ্ধান্ত জারির উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

এতে উল্লেখ করা হয়, আকুদ বা সরকারি প্রজেক্ট ভিসা পরিবর্তনে প্রবাসীদের জন্য ৫টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এগুলো হলো:

১. সরকারি প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হতে হবে।

২. জনশক্তি ও পাবলিক অথরিটির নিকট ভিসা পরিবর্তন বিষয়ে কোম্পানির সরকারি কোনো প্রকল্পের সঙ্গে চুক্তি নেই এই মর্মে লিখিতপত্র জমা দিতে হবে।

৩. সরকারি প্রকল্পে চুক্তির অধীনে কর্মরত শ্রমিকের কমপক্ষে একবছর অতিবাহিত হতে হবে।

৪. বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে অবশ্যই ভিসা পরিবর্তনের অনুমতিপত্র নিতে হবে।

৫. ভিসা পরিবর্তন বাবদ ৩৫০ কুয়েতি দিনার ফি জমা দিতে হবে।

কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশটির ক্লিনিং কোম্পানিগুলোতে এক তৃতীয়াংশ প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। গত কয়েক বছরে বাংলাদেশি শিক্ষিত প্রবাসী বিভিন্ন কারিগরি কাজে দক্ষ হওয়া সত্বেও ও আকামা জটিতার কারণে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেননি। শ্রমিকরা নিজ কোম্পানিতে ৮ ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কুয়েতি দিনার বেতনে কাজ করে গেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ হাজার টাকা।

আকুদ ভিসার নিয়ম অনুযায়ী, কোনো প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে শ্রমিকদের নিজ দেশে চলে যেতে হতো।কোম্পানির নতুন অন্য কোনো সরকারি প্রকল্পে কাজের চুক্তি হলে নির্দ্রিষ্ট ফি দিয়ে শ্রমিকদের আকামা নবায়ন করতে হতো।

সেসব ক্লিনিং কোম্পানির শ্রমিকরা সরকারি প্রজেক্টে কাজ করেন, তাদের ভিসা ক্যাটাগরি আকুদ হুকুমা বা সরকারি প্রজেক্টের ভিসা বলা হয়ে থাকে।

কুয়েত সরকারের সরকারি প্রজেক্টের ভিসা পরিবর্তনের খবর শুনে খুবই আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। আসছে নতুন এই সুযোগ শর্ত পূরণ করে প্রবাসীরা নিজের দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তনের মাধ্যমে কাজে লাগাতে পারলে পূর্বে চেয়ে আয় বাড়বে এবং বাড়বে অন্যান্য সুযোগ-সুবিধাও। সেই সঙ্গে বাড়বে দেশের রেমিট্যান্সের পরিমাণ।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ