ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

ইরান ‘ব্যাপক মুদ্রাস্ফীতির’ মুখোমুখি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ দাবি করেন তিনি।

ওই পোস্টে ট্রাম্প ইরানের মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘আমি ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি।’

ওই চার্টে দেখানো হয়, জানুয়ারি ২০২৫ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ৯০০,০০০ থেকে কমে ১,৯০০,০০০-এ দাঁড়িয়েছে।

ট্রাম্প ওই পোস্টে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বার্তাটি এসেছে।কারণ, অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাগুলো ইরানের প্রতি মার্কিন নীতির অন্যতম প্রধান উপাদান হিসেবে রয়ে গেছে।

অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের মুদ্রা দীর্ঘসময় ধরে চাপের মুখে রয়েছে, যার ফলে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে এর মূল্য হ্রাস পাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেন, দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও খুবই নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না।

তিনি অভিযোগ করে বলেন, তেহরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সংঘটিত একটি সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে এ ঘটনার জন্য তিনি মিনেসোটার স্থানীয় প্রশাসনকেও দায়ী করে বলেন, তারা ‘সম্পূর্ণ অযোগ্য’।

  • Related Posts

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ…

    Continue reading
    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

    ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

    ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

    ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

    যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

    পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

    পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

    ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

    মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি