ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত হামদু এক এলাকার বাসিন্দা। তবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে হামদু মিয়ার ছেলে নীরবকে (১১) থাপ্পড় দেন প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথা ফেটে যায়।এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা করে। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • Related Posts

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ…

    Continue reading
    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

    ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

    ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

    ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

    যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

    পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

    পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

    ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

    মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি