পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবারের (১ আগস্ট) দুর্ঘটনার সময় বিমানটি যাত্রীদের বিখ্যাত নাজকা লাইনস দেখাতে নিয়ে যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই পর্যটক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

দুর্ঘটনাস্থল থেকে পুলিশের মেজর হোর্হে আন্দ্রাদে সাংবাদিকদের বলেন, ‘১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন।’

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। 

বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল বলে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় পর্যটন দেশ পেরু। দেশটির ঐতিহাসিক নিদর্শন, যেমন ইনকা সভ্যতার মাচু পিচ্চু এবং কুসকো শহরের প্রাচীন পাথরের স্থাপনা দেখতে প্রতিবছর লাখো পর্যটক সেখানে ভ্রমণ করেন।

পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪১ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।

নাজকা লাইনস পেরুর দক্ষিণ উপকূলীয় মরুভূমি অঞ্চলে, আন্দিজ পর্বতমালার কাছে অবস্থিত। মাটির ওপর খোদাই করা বিশাল আকৃতির এসব জিওগ্লিফ বা ভূ-চিত্র ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়।

এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ইউনেস্কো নাজকা লাইনসকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে। সংস্থাটির মতে, সংখ্যায়, আকারে, বৈচিত্র্যে এবং ধারাবাহিকতায় এসব ভূ-চিত্র প্রত্নতত্ত্বের অন্যতম রহস্যময় নিদর্শন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি পেরুর দর্শনীয় স্থান ভ্রমণসেবা প্রতিষ্ঠান এরোডিয়ানার বহরের একটি বিমান ছিল।

  • Related Posts

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ…

    Continue reading
    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

    ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

    ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

    ইরানের মুদ্রাকে ‘ধ্বংস’ করে দিচ্ছি: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

    যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

    পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

    পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

    ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

    মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি