বিদেশে গ্রেফতার হলে ‘স্পেশাল ফোর্স’ এসে আমাকে উদ্ধার করবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি বলেছেন, বিদেশে গ্রেফতার করা হলে স্পেশাল ফোর্স বা বিশেষ সামরিক বাহিনী এসে তাকে উদ্ধার করবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন।

নেতানিয়াহু বলেন, আমি ওই বাহিনীতে পাঁচ বছর সেবা দিয়েছি, এবার তাদের একটি নতুন মিশন দেওয়া যাক। বিদেশে যদি আমি আটক হই, তারাই আমাকে উদ্ধারের দায়িত্ব নেবে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই প্রেক্ষাপটেই ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

তবে, উদ্ধার অভিযান কীভাবে পরিচালনা করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। অনুমতি ছাড়া অন্য কোনো দেশের ভূখণ্ডে একটি রাষ্ট্রের এমন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও এটি একটি গুরুতর কূটনৈতিক বিরোধের সৃষ্টি করতে পারে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী, আইসিসির সদস্য রাষ্ট্রগুলো পরোয়ানা কার্যকর করাসহ আদালতের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য। যদিও এই বাধ্যবাধকতার প্রয়োগ নিয়ে ব্যাপক আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। ইউরোপীয় বেশ কয়েকটি দেশ আগেই জানিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু যখন ক্রমাগত আন্তর্জাতিক তদন্ত ও সমালোচনার মুখোমুখি হচ্ছেন এবং একই সঙ্গে আইসিসির পদক্ষেপের বিষয়ে বিভিন্ন দেশে বিতর্ক চলছে, ঠিক তখনই তিনি এই মন্তব্য করলেন।

  • Related Posts

    তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর। একই সঙ্গে তিনি বাংলাদেশ নতুন মার্কিন বিনিয়োগের জন্য প্রস্তুত বলেও…

    Continue reading
    স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

    স্পেনের সিউটা অঞ্চলে অনিয়ন্ত্রিত অভিবাসীদের আকস্মিক আগমনকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকেও একই পরিস্থিতির…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর

    তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর

    স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

    স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

    বিদেশে গ্রেফতার হলে ‘স্পেশাল ফোর্স’ এসে আমাকে উদ্ধার করবে: নেতানিয়াহু

    বিদেশে গ্রেফতার হলে ‘স্পেশাল ফোর্স’ এসে আমাকে উদ্ধার করবে: নেতানিয়াহু

    আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

    আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

    সেউতায় ঢুকতে গিয়ে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ফিরছে অভিবাসীরা

    সেউতায় ঢুকতে গিয়ে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ফিরছে অভিবাসীরা

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    বিশ্বকাপের ‘স্বত্ব বিক্রির’ পরিকল্পনা বাতিল করল ফিফা

    বিশ্বকাপের ‘স্বত্ব বিক্রির’ পরিকল্পনা বাতিল করল ফিফা

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

    যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশী-আমেরিকানদের অবদান অপরিসীম বললেন কংগ্রেসওম্যান গ্রেস মেং

    যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশী-আমেরিকানদের অবদান অপরিসীম বললেন কংগ্রেসওম্যান গ্রেস মেং

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী