স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

স্পেনের সিউটা অঞ্চলে অনিয়ন্ত্রিত অভিবাসীদের আকস্মিক আগমনকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সেখানকার ছবিগুলো ভয়াবহ। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে তিন বছর পর আমাদের দেশের অবস্থাও একই হবে। তাদের অধীনে জনগণ ভালো থাকতে পারবে না।

মরক্কোর উপকূলে অবস্থিত স্পেনের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ভূখণ্ড সিউটার বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজেদের কঠোর অভিবাসন নীতির তুলনা টেনেছে হোয়াইট হাউস।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জনমত জরিপে সমর্থন কমতে থাকায় এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানরা অভিবাসন ইস্যুটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিউটার ভিডিও শেয়ার করে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই ঘটনা চরম বামপন্থী বিশ্বায়নবাদী নীতিরই ব্যর্থতা। অন্যদিকে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে বহিরাগতরা আমেরিকানদের ঘরবাড়ি দখল করে নেবে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পেনের এই সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন মার্কিন রিপাবলিকান নেতারা।

  • Related Posts

    তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর। একই সঙ্গে তিনি বাংলাদেশ নতুন মার্কিন বিনিয়োগের জন্য প্রস্তুত বলেও…

    Continue reading
    বিদেশে গ্রেফতার হলে ‘স্পেশাল ফোর্স’ এসে আমাকে উদ্ধার করবে: নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি বলেছেন, বিদেশে গ্রেফতার করা হলে স্পেশাল ফোর্স বা বিশেষ সামরিক বাহিনী এসে তাকে উদ্ধার করবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর

    তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর

    স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

    স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

    বিদেশে গ্রেফতার হলে ‘স্পেশাল ফোর্স’ এসে আমাকে উদ্ধার করবে: নেতানিয়াহু

    বিদেশে গ্রেফতার হলে ‘স্পেশাল ফোর্স’ এসে আমাকে উদ্ধার করবে: নেতানিয়াহু

    আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

    আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

    সেউতায় ঢুকতে গিয়ে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ফিরছে অভিবাসীরা

    সেউতায় ঢুকতে গিয়ে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ফিরছে অভিবাসীরা

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    বিশ্বকাপের ‘স্বত্ব বিক্রির’ পরিকল্পনা বাতিল করল ফিফা

    বিশ্বকাপের ‘স্বত্ব বিক্রির’ পরিকল্পনা বাতিল করল ফিফা

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

    যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশী-আমেরিকানদের অবদান অপরিসীম বললেন কংগ্রেসওম্যান গ্রেস মেং

    যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশী-আমেরিকানদের অবদান অপরিসীম বললেন কংগ্রেসওম্যান গ্রেস মেং

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী