হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠন গাজায় নিরস্ত্রীকরণের একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার স্বাক্ষরিত ওই চুক্তির একটি অনুলিপি তাদের হাতে এসেছে।

এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তারা নিরস্ত্রীকরণের পরিকল্পনায় সম্মত হয়েছেন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এই সমঝোতা গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নতুন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা ফিলিস্তিনি জনগণের কল্যাণে বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে ইসরায়েলও তার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। গাজা আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না।

চুক্তি অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে নিরস্ত্রীকরণের বিস্তারিত পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করতে হবে। তবে আন্তর্জাতিক যাচাইকরণ সংস্থার অনুমোদন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি থাকলে এই সময়সীমা বাড়ানো যাবে।

মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেছেন, হামাস নিরস্ত্র হওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে তারা আশাবাদী। একজন কর্মকর্তা বলেন, ‘ইসরায়েলকে আমরা নতুন কোনো শর্ত দিচ্ছি না। তারা আগে যে ২০ দফা পরিকল্পনায় সম্মত হয়েছিল, শুধু সেটিই বাস্তবায়নের কথা বলা হচ্ছে।

তাই আমরা বিশ্বাস করি, তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে।’

তিনি আরো বলেন, ‘যদি ইসরায়েল ওই পরিকল্পনা অনুযায়ী সেনা প্রত্যাহার না করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ হবেন। তবে যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ইসরায়েল আগের মতোই একজন ভালো অংশীদার হিসেবে কাজ চালিয়ে যাবে।’

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও গত ছয় মাসে তেমন কোনো অগ্রগতি হয়নি। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ১৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

অন্যদিকে, একই সময়ে গাজায় ফিলিস্তিনি হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে এখন পর্যন্ত ২১ হাজার ২৮০ শিশুসহ ৭৩ হাজার ২৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ এই পরিসংখ্যানকেও নির্ভরযোগ্য বলে মনে করে। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

ইসরায়েল দাবি করেছে, মোহাম্মদ দেইফ একটি বিমান হামলায় নিহত হয়েছেন। নেতানিয়াহু আইসিসির সিদ্ধান্তকে ‘ইহুদি-বিদ্বেষী’ বলে নিন্দা করেছেন। অন্যদিকে হামাস বলেছে, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি একটি ‘গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নজির’। 

এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানায়, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিবেদনটিকে ‘বিকৃত ও মিথ্যা’ বলে দাবি করেছে।

  • Related Posts

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    ঝিনাইদহ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়ায় এসেছে, এটা কী-সেটা সম্পর্কেই লোকজনের জ্ঞান নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো