ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

ফুটবল বিশ্বকাপের অংশিদারিত্ব বিক্রি নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপর থেকেই সমালোচনা চলছে সংস্থাটির এমন পরিকল্পনার। উয়েফা এমন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে হুমকি দিয়েছে বিশ্বকাপ বয়কটের। উয়েফার মতো বিশ্বকাপ বয়কটের হুমকি না দিলেও প্রত্যাখ্যান করেছে কনক্যাকাফও।

সকল সমালোচনার জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিফাও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না।’

ফিফার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সদস্য ২১১ দেশের মধ্যে প্রয়োজন হবে ১০৬ দেশের ভোট। এরইমধ্যে উয়েফার ৫৫ ও কনক্যাকাফের ৪১ দেশ প্রত্যাখ্যান করেছে ফিফার পরিকল্পনা। অর্থ্যাৎ ৯৬ দেশ বিরোধিতা করেছে এমন পরিকল্পনার। ফলে ফিফাও পড়েছে বিরাট অনিশ্চয়তার মাঝে।

আজ শুক্রবার এক বিবৃতিতে ফিফা দাবি করেছে, ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

বিবৃতিতে ফিফা বলেছে, ‘জনসম্মুখে প্রকাশিত মতামত ও উদ্বেগকে আমরা সম্মান করি এবং উন্মুক্ত ও গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

এছাড়া সংস্থাটি জানিয়েছে, ‘আমরা এই পরামর্শ প্রক্রিয়া চালিয়ে যাব, যাতে প্রতিটি সদস্য সংস্থা প্রকৃত তথ্যের ভিত্তিতে নিজেদের ভোট দিতে পারে।’

সবশেষে বিতর্কের জবাবে ফিফা স্পষ্ট ভাষায় বলেছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। এটি এমন কোনো বিষয় নয়, যা ফিফা কখনো বিবেচনা করবে।’

  • Related Posts

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    ঝিনাইদহ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়ায় এসেছে, এটা কী-সেটা সম্পর্কেই লোকজনের জ্ঞান নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো