অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রজনীকান্ত

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা রজনীকান্ত। সোমবার মধ্য রাতে এই মেগাস্টারকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতাল বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রজনীকান্ত। হৃদ্‌রোগ–সংক্রান্ত সমস্যাও দেখা দেয় বর্ষীয়ান অভিনেতার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতেই রজনীকান্তের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরাও।
প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার বন্ধু রজনীকান্ত হাসপাতালে ভর্তি। দ্রুত তার আরোগ্য কামনা করছি।’ অভিনেতা-রাজনীতিবিদ শরৎ কুমার লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার প্রিয় বন্ধু রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রার্থনা করছি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

কদিন আগে আসন্ন সিনেমার গান প্রকাশে উপস্থিত ছিলেন যখন, তখন মঞ্চে নাচেন তিনি। গানের হুক স্টেপগুলো ফুটিয়ে তোলেন নিখুঁতভাবে। ভক্তরা বলছেন, সে নাচ দেখে অনুমানও করা যায়নি। সহসা তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন। তাই রজনীকান্তের হাসপাতালে ভর্তির খবর যেন আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে তাঁর অনুরাগীদের।

রজনীকান্ত মুক্তিপ্রত্যাশী দুটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। খুব শিগগিরই পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, লোকেশ কানারাজের কুলি মুক্তি পাবে। ভক্তরা আশা করছেন ১০ অক্টোবরের আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত অভিনীত জেলার। সেই বছরের অন্যতম বড় হিট ছিল ‘জেলার’।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প