ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডকে টপকে টি-টোয়েন্টিতে ফের শীর্ষে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টানা দুই সিরিজে হারলেও জিম্বাবুয়ে সফরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রমতালিকায় শীর্ষ স্থান ফিরে পেয়েছে ভারত।

গতকাল শনিবার জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। এই জয়ের ফলে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। 

আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে খেলা শুরু হয়েছে। এই ম্যাচে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল হিসেবে খেলতে নেমেছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ইংল্যান্ডকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে ভারত। 

ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই রেটিং ২৬৮। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ২৬০। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ২৪৭। বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ২৪৪। ক্রমতালিকায় প্রথম দুটি স্থান ছাড়া আর কোনও জায়গায় পরিবর্তন হয়নি।

আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ২৪০। সপ্তম স্থানে ২৩৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং ২২৪। নবম স্থানে থাকা শ্রীল‌ংকার রেটিং ২২১। দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ২২০। কয়েক দিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতা আয়ারল্যান্ড রয়েছে তালিকায় ১১ নম্বরে। আইরিশদের রেটিং ২০৫। ১২ নম্বরে জিম্বাবুয়ে। তাদের রেটিং ২০২।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’