মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী

মালয়েশিয়াজুড়ে ২০টি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ও দুটি ইমিগ্রেশন ডিপোতে গত ৩০ জুন পর্যন্ত মোট ২২ হাজার ১৬৬ জন অনথিভুক্ত অভিবাসী আটক ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ১৩৩ জন বাংলাদেশি রয়েছেন।

এছাড়া একজন অভিবাসী টানা ১১ বছর ধরে এবং আরও আটজন ৬ থেকে ১০ বছর ধরে আটক রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল সংসদে লিখিত এক জবাবে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৭ হাজার ৮৭২ জন (৮১ শতাংশ) পুরুষ এবং ৪ হাজার ২৯৪ জন (১৯ শতাংশ) নারী। এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটক অভিবাসীর সংখ্যা ছিল ১৭ হাজার ৮৯৬ জন। সেই তুলনায় বর্তমানে আটক ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাতীয়তা অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের ১১ হাজার ১৯৪ জন। এরপর রয়েছে ফিলিপাইনের ৫ হাজার ২০০ জন, ইন্দোনেশিয়ার ৩ হাজার ২৪৭ জন, বাংলাদেশের ১ হাজার ১৩৩ জন, থাইল্যান্ডের ২৭৭ জন, ভারতের ২৫০ জন এবং পাকিস্তানের ১৯৩ জন।

এছাড়া চীনের ১৭৪ জন, ভিয়েতনামের ৮৫ জন, নেপালের ৭৬ জন, কম্বোডিয়ার ৪৯ জন এবং অন্যান্য দেশের ২৮৮ জন নাগরিকও বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৮৮৪ জন তিন মাস বা তার কম সময় ধরে আটক আছেন। ২ হাজার ৮৯১ জন চার থেকে ছয় মাস, ১ হাজার ৪৯২ জন সাত থেকে ৯ মাস এবং ৮৫৫ জন ১০ থেকে ১১ মাস ধরে আটক রয়েছেন।

এছাড়া ৫ হাজার ৩৫ জন এক থেকে পাঁচ বছর ধরে আটক রয়েছেন। অন্যদিকে আটজন ছয় থেকে ১০ বছর এবং একজন অন্তত ১১ বছর ধরে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রয়েছেন।

সাইফুদ্দিন আরও জানান, দেশটির সাতটি বাইতুল মাহাব্বাহে (যত্নকেন্দ্র) বর্তমানে ৩৫৬ জন অনথিভুক্ত অভিবাসী শিশু ও তাদের নারী অভিভাবক অবস্থান করছেন।

সেলাঙ্গরের সুবাং আসনের সংসদ সদস্য ওং চেন ইমিগ্রেশন ডিপোগুলোতে আটক ব্যক্তিদের বয়স, লিঙ্গ, জাতীয়তা ও আটকের মেয়াদভিত্তিক তথ্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এ লিখিত জবাব দেন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর